সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

প্রবল ঝড়-বৃষ্টির পর টরন্টোতে বন্যা

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার টরন্টোর কিছু অংশ বন্যার কবলে পড়েছে। এছাড়া দুর্যোগের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় পৌনে ২ লাখ গ্রাহক।

বুধবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলেছেন, ৩ টি প্রবল ঝড়ের জেরে রেকর্ড বৃষ্টির পর কানাডার টরন্টোর কিছু অংশ প্লাবিত হয়েছে। এছাড়া লাখো গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এবং শহরের মধ্য দিয়ে যাওয়া প্রধান মোটরওয়েতে আটকা পড়েছেন অনেক চালক।

আরও পড়ুন: পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৮ সেনা নিহত

এনভায়রনমেন্ট কানাডা জানান, মঙ্গলবার টরন্টোতে প্রায় ১০০ মিমি (৪ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে, যা ১৯৪১ সালে এই শহরের দৈনিক বৃষ্টিপাতের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

টরন্টো হাইড্রো অনুসারে, রেকর্ড বৃষ্টি ও ঝড়ের কারণে টরন্টোর ১ লাখ ৬৭ হাজারেরও বেশি গ্রাহককে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। অন্টারিও লেকের টরন্টো দ্বীপপুঞ্জের বিলি বিশপ বিমানবন্দর থেকে বেশ কয়েকটি ফ্লাইট বিলম্বিত বা বাতিল করা হয়েছে।

আবহাওয়াবিদরা বলেছেন, মঙ্গলবারের রেকর্ড বৃষ্টিপাত টানা তিনটি ঝড়ের কারণে হয়েছে। আবহাওয়াবিদ ডেভ ফিলিপস স্থানীয় নিউজ স্টেশন সিপি২৪-কে বলেছেন, ‘আমাদের স্বাভাবিকভাবে জুলাই মাসে পুরো বজ্রঝড় ও সিস্টেমের তুলনায় তিন ঘণ্টায় ২৫ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।’

আরও পড়ুন: ধ্বংসস্তুপ পরিষ্কারে ১৫ বছর লাগবে

টরন্টো এবং অঞ্চল সংরক্ষণ কর্তৃপক্ষ সতর্ক করেছে, শহরের উপকূল, নদী এবং স্রোতের কাছাকাছি অঞ্চলগুলোতে বিশেষত বন্যার প্রবণতা রয়েছে। টরন্টোতে এক ডজনেরও বেশি নদী রয়েছে, যা সেখানকার পানির স্তর বৃদ্ধির জন্য ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা