সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

তেলের খনির সন্ধান পেল কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের তেলসমৃদ্ধ দেশ কুয়েত আর একটি বড় জ্বালানি তেলের খনির সন্ধান পেয়েছে।

আরও পড়ুন: গাজায় আরও ১৪১ ফিলিস্তিনি নিহত

রোববার (১৫ জুলাই) দেশটির জ্বালানি তেলে অনুসন্ধান, উত্তোলন ও বিপননকারী সরকারি কোম্পানি কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের (কেপিসি) শেখ নাওয়াফ সৌদ নাসির এক ভিডিওবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

শেখ নাওয়াফ বলেন,পারস্য উপসাগর অঞ্চলে কুয়েতের ফাইলাকা দ্বীপে পাওয়া গেছে এই খনির সন্ধান। প্রায় ৯৬ বর্গকিলোমিটার আয়তনের এ খনিটিতে অন্তত ৩২০ কোটি ব্যারেল তেল রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমান খনিগুলো থেকে এক বছরে কুয়েত সর্বমোট যে পরিমাণ পেট্রোলিয়াম উৎপাদন তার তিনগুণেরও বেশি তেলের মজুত রয়েছে নতুন এই খনিটিতে।

কেপিসি জানিয়েছেন, নতুন এই খনিটিতে ২১০ কোটি ব্যারেল পেট্রোলিয়াম এবং ৫ লাখ ১০ হাজার কোটি ঘনফুট জ্বালানি গ্যাস রয়েছে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। এই দুই জ্বালানি উপাদান মিলিয়ে খনিজ তেলের মোট পরিমাণ ধরা হয়েছে ৩২০ কোটি ব্যারেল।

প্রসঙ্গত, উপসাগরীয় অঞ্চলের তেলসমৃদ্ধ অপর দুই দেশ সৌদি আরব-সংযুক্ত আরব আমিরাত জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা কমাতে সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ নিলেও কুয়েতের অর্থনীতি এখনও সম্পূর্ণভাবে পেট্রোলিয়ামের ওপর নির্ভরশীল। ধারণা করা হয়, শতকরা হিসেবে বিশ্বের মোট তেলের মজুতের ৪ শতাংশ রয়েছে ১৭ হাজার ৮১৮ কিলোমিটার আয়তনের এই দেশটিতে। বিসূত্র : রয়টার্স

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা