সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

২৫ ইউক্রেনীয় ড্রোন ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব ইউরোপের এই দেশটির আরও এলাকা দখলে নিয়েছে রুশ সামরিক বাহিনী। অন্যদিকে একদিনে ইউক্রেনের ২৫টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া।

আরও পড়ুন: তেলের খনির সন্ধান পেল কুয়েত

সোমবার (১৫ জুলাই) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও এএফপি।

রয়টার্স বলছে, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের উরোজাইন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। আর এই তথ্য নিশ্চিত হলে চলতি বছরের ফেব্রুয়ারিতে কৌশলগত শহর আভদিভকা দখল করার পর রুশ বাহিনীর ধারাবাহিক সাফল্যের মধ্যে এটিই হবে সর্বশেষ সাফল্য।

২০২২ সালের ফেব্রুয়ারির শুরুতে রাশিয়ার নিয়ন্ত্রণে আসে, কিন্তু ইউক্রেন ২০২৩ সালের জুলাইয়ে মোকরি ইয়ালি নদীর কাছে বসতি পুনরায় দখলে নেয়।

আরও পড়ুন: গাজায় আরও ১৪১ ফিলিস্তিনি নিহত

উল্লেখ্য, এর আগে রোববার সকালে এক প্রতিবেদনে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, উরোজাইন এবং আশপাশের অন্যান্য এলাকায় ১৮টি হামলা চালিয়েছে রাশিয়া। অবশ্য একইদিন শেষ বিকেলের প্রতিবেদনে ওই গ্রামের কথা উল্লেখ করা হয়নি।

এদিকে ইউক্রেনের ২৫টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, রাশিয়া দেশের পশ্চিমে এবং ক্রিমিয়ায় রাতারাতি ২২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা