সংগৃহিত ছবি
আন্তর্জাতিক

তুরস্কে বিশাল দাবানলে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে ভয়াবহ দাবানলে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ।

আরও পড়ুন: রেড ক্রিসেন্ট দপ্তরের কাছে হামলা, নিহত ২২

শনিবার (২২ জুন) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে জানানো হয়েছে, তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের কুর্দি অঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ মৃতের সংখ্যা ঘোষণা করেছেন তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা।

তিনি বলেছেন, দিয়ারবাকির এবং মারদিন প্রদেশে আগুন ছড়িয়ে পড়েছে এবং এতে আরও ৭৮ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় নিহত আরও শতাধিক

উল্লেখ্য, গত সপ্তাহে তুরস্কের বেশিরভাগ অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে পৌঁছে গিয়েছিল। আর এর জেরেই দেশটির বন ও বিভিন্ন এলাকা শুকিয়ে গেছে। অবশ্য সর্বশেষ এই আগুন লাগার কারণ অনুসন্ধান চলছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া এই দাবানল সৃষ্টির জন্য ‘খড় পোড়ানোকে’ দায়ী করেছেন। মূলত ফসল কেটে নেওয়ার পর মাটিতে থেকে যাওয়া ফসলের অবশিষ্টাংশে ইচ্ছাকৃতভাবে আগুন দেওয়া হয়ে থাকে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা