সংগৃহীত
আন্তর্জাতিক

চীন-ভারতকে নিষেধাজ্ঞা জাপানের

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকে সমর্থনের জন্য চীন, ভারত, কাজাখস্তান এবং উজবেকিস্তানের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে জাপান।

আরও পড়ুন : তুরস্কে দাবানলে ৫ জনের মৃত্যু

শুক্রবার (২১ জুন) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। খবর আলজাজিরার।

জাপানি কোম্পানিগুলোকে পণ্য রপ্তানি করা নিষিদ্ধ করা হয়েছে; যার মধ্যে রয়েছে হংকং-ভিত্তিক এশিয়া প্যাসিফিক লিংকস লিমিটেড এবং শেনজেনে অবস্থিত ইলুফা ইলেকট্রনিক্স লিমিটেড।

আরও পড়ুন : তামিলনাড়ুতে মদপানে ৩৪ জনের মৃত্যু

ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র দিচ্ছে উত্তর কোরিয়া; এর দায়ে গত মাসে ওই দুই দেশের কিছু ব্যক্তি, সংস্থা ও জাহাজের ওপর একগুচ্ছ নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। এর পরই শুক্রবার বাণিজ্য নিষেধাজ্ঞা ঘোষণা করে দেশটি।

গত ১২ জুন পাবলিক ব্রডকাস্টার এনএইচের বরাতে আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়, মস্কোর সামরিক বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে সমর্থন করেছে এমন অভিযোগে চীনা সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা বিবেচনা করছে জাপান।

আরও পড়ুন : সৌদিতে তাপদাহে ৯২২ হজযাত্রীর মৃত্যু

প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়, এ নিষেধাজ্ঞা হলে জাপান থেকে চীনা প্রতিষ্ঠানগুলোর ওপর রপ্তানি নিষিদ্ধ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা