ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
কিরগিজস্তানে স্থানীয়দের হামলা

দেশে ফিরলেন ১৪০ পাকিস্তানি শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে হামলার ঘটনায় আটকে পড়া ১৪০ শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে নিয়েছে পাকিস্তান।

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় উদ্বেগ

শনিবার (১৮ মে) রাতে একটি বিশেষ ফ্লাইটে করে দেশে ফেরেন এ তারা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ আরও অনেকে দেশে ফিরতে পারেন।

এর আগে গত ১৩ মে একদল কিরগিজ নাগরিকের সঙ্গে দ্বন্দ্বে জড়ান কয়েকজন মিশরীয় শিক্ষার্থী। তারই জেরে শুক্রবার (১৭ মে) রাতে বিশকেকের বিভিন্ন হোস্টেলে থাকা বিদেশি মেডিকেল শিক্ষার্থীদের ওপর হামলা চালান স্থানীয়রা।

এ সময় শিক্ষার্থীদের ব্যক্তিগত বাসভবনে ঢুকেও হামলা চালানো হয়। এসব শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয়রাও।

আরও পড়ুন: ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানান, কিরগিজস্তান থেকে শিক্ষার্থীদের নিয়ে একটি বিশেষ ফ্লাইট লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। যেসব শিক্ষার্থী দেশে ফিরতে চান, তাদের জন্য এমন আরও ফ্লাইট পরিচালনা করা হবে।

স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্যানুযায়ী, গত সপ্তাহে বিশকেকে কিরগিজ নাগরিক ও একদল বিদেশি শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের পর এর জেরে ব্যাপক সহিংসতা শুরু হয়।

পাকিস্তান সরকারের এক বিবৃতিতে বলা হয়, নিজ দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কিরগিজ সরকারের সঙ্গে যোগাযোগ করছে দেশটিতে অবস্থিত পাকিস্তানি দূতাবাস। এ ঘটনায় আহত শিক্ষার্থীদের কয়েকজনকে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে গাড়ি খাদে পড়ে নিহত ১৪

বর্তমান পরিস্থিতি সম্পর্কে সামাজিক মাধ্যম এক্সে কিরগিজস্তানে পাকিস্তানের রাষ্ট্রদূত হাসান জাইঘাম লিখেছেন, শুক্রবার রাতে উগ্র স্থানীয় বাসিন্দারা বিশকেকের ৬টি আন্তর্জাতিক ছাত্রাবাস ও ব্যক্তিগত বাসভবনে হামলা চালিয়েছে।

এতে ১৪ জন পাকিস্তানি শিক্ষার্থী আহত হয়েছেন। তবে ৪ শিক্ষার্থী নিহত হওয়া তথ্য নিশ্চিত করতে পারেনি দূতাবাস।

হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। রাষ্ট্রদূতকে তিনি পাকিস্তানি শিক্ষার্থীদের সব ধরনের সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন।

তাছাড়া পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে কাশ্মীর বিষয়ক মন্ত্রী আমির মুকামকে নিয়ে একটি বিশেষ ফ্লাইটে বিশকেক যেতে বলেছেন। আজ তারা বিশকেকের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গেছে।

যেসব শিক্ষার্থী পাকিস্তানে ফিরে আসতে চান, তাদের জন্য অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশও দিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। এমনকি এ বিষয়ে সব খরচ সরকার বহন করবে বলেও জানিয়েছেন তিনি। সূত্র: ডন

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা