কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘটে কিৎিসকরা/ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

আন্দোলনে চিকিৎসকদের ভাতা বাড়ল

নিজস্ব প্রতিনিধি: বেসরকারি রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা ৫ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে।

আরও পড়ুন: ভাতা বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি

রোববার (১৬ জুলাই) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা আপাতত পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করেছেন।

আরও পড়ুন: চিকিৎসকদের ২য় দিনের কর্মবিরতি চলছে

এর আগে, রোববার (১৬ জুলাই) দুপুর ১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিতে চাইলে পুলিশ ও চিকিৎসকদের মাঝে ধস্তাধস্তি হয়। এরপর একপর্যায়ে শাহবাগের সায়েন্সল্যাবের রাস্তা অবরোধ করে সেখানে অবস্থান নেয় তারা।

প্রসঙ্গত, গত ৮ জুলাই থেকে ভাতা বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘটের ডাক দেন চিকিৎসকরা। শনিবার (১৫ জুলাই) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শাহবাগ মোড়ে অবস্থানের কর্মসূচি ঘোষণা করেন তারা।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা