ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

ভাতা বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি 

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল সকাল ১০ টায় ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগে অবরোধসহ অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।

আরও পড়ুন : বাস-ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

শনিবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন এ অবস্থান কর্মসূচি ঘোষণা করেন তারা।

এ সময় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের রেসিডেন্ট-এর চিকিৎসক ডা. ইমরান শিকদার জানান, এর আগে আমরা শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়েও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের আশ্বাসে সেখান থেকে ফিরে এসেছিলাম।

আরও পড়ুন : রোববার থেকে মাধ্যমিক বিদ্যালয়ে তালা

তিনি বলেন, আমাদের শুধু আশ্বাসই দেওয়া হয়েছে। কিন্তু আশ্বাসের কোনো বাস্তব রূপ আমরা দেখছি না। তাই নতুন করে আবারও আমরা শাহবাগে অবরোধ কর্মসূচি ঘোষণা করছি।

আমরা সকাল ৯ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় জড়ো হবো। চিকিৎসকরা সেখানে আসবেন এবং আমরা সকাল ১০ টায় সবাইকে নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান করবো। আর কোনো আশ্বাসেই আমরা ঘরে ফিরে যাবো না।

আরও পড়ুন : বিদেশি জাহাজ আটকাদেশ প্রত্যাহার

আজ সকাল সাড়ে ১০ টা থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গেটে অবস্থান ধর্মঘট শুরু করেন আন্দোলনরত চিকিৎসকরা।

এ সময় চিকিৎসকরা- ‘ক্ষুধা পেটে সেবা নয়, অধিকার চাই ভিক্ষা নয়, অনুগ্রহ নয় অধিকার চাই, সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো চাই, আশ্বাস নয় প্রমাণ চাই, ৫০ হাজার ভাতা চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন : ইইউ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়

তারা বলেন, আমরা প্রধানমন্ত্রীর অফিস থেকে আশ্বাস পাওয়ার পর শাহবাগে অবরোধ কর্মসূচি স্থগিত করেছিলাম। কিন্তু আমরা আবারও কর্মবিরতিতে ফিরতে বাধ্য হয়েছি। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

গত ৮ জুলাই থেকে ভাতা বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘটের ডাক দেন চিকিৎসকরা।

আরও পড়ুন : দক্ষিণ কোরিয়ায় বর্ষণ-বন্যায় নিহত ৭

এর আগে গত ১৩ জুন বকেয়া ভাতা প্রদান এবং ভাতা বৃদ্ধির দাবিতে বিএসএমএমইউ উপাচার্যের কার্যালয় ভবনের নিচে বিক্ষোভ শুরু করেন তারা। পরে দীর্ঘক্ষণ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের কার্যালয় তারা অবরুদ্ধ করে রাখেন।

পরবর্তীতে গত ২১ জুন চিকিৎসকদের দাবি ও আন্দোলনের মুখে প্রত্যেক চিকিৎসককে এক লাখ ৮০ হাজার টাকা করে মোট ১৩৪৯ জনকে নয় মাসের বকেয়া ভাতা দেওয়া হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা