আফগানিস্তানে বিমান হামলায় নিহত ৪০
আন্তর্জাতিক

আফগানিস্তানে বিমান হামলায় নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে পৃথক দুই বিমান হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছে। তবে এই হামলায় নিহত ব্যাক্তিদের পরিচয় নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

তালেবানের পক্ষ থেকে বলা হচ্ছে হামলায় নিহত সবাই বেসামরিক লোক। অন্যদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি যারা মারা গেছেন তারা সবাই তালেবান যোদ্ধা। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এই ঘটনায় তালেবান বিবৃতি দিয়ে বলছে, ‘আফগান ফোর্সের বিমান হামলায় কমপক্ষে ৪০ জন বেসামরিক লোক নিহত হয়েছে। তবে তাদের কোন যোদ্ধা হতাহত হয়েছে কিনা এই বিষয়ে কিছু বলা হয়নি।

অন্যদিকে কাবুলের প্রতিরক্ষা মন্ত্রনালয় বলছে, ‘বেসামরিক লোকের পাশাপাশি এই হামলায় তালবানের ৪০ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছে। এই ঘটনায় ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে’।

আফগানিস্তানের সংসদে কুন্দুজের প্রতিনিধি ফাতেমা আজিজ বলেছেন, ‘প্রথম বিমান হামলাটি তালেবান ঘাটিতে আঘাত হানে। তবে দ্বিতীয়টির আঘাতে কিছু বেসামরিক লোকজনের ক্ষতি হয়েছে’।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিমান হামলায় প্রায় ১২ জন বেসামরিক লোক মারা গেছেন। আহত হয়েছে আরও ১৮ জন। নিহতদের মধ্যে তালেবান যোদ্ধা ছিল বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

বিশ বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে গত সপ্তাহ থেকে কাতারে আফগান ফোর্স ও তালেবানের মধ্যেকার শান্তি আলোচনা চলাকালে এই হামলার ঘটনা ঘটল।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা