বিশ্বে একদিনেই মৃত্যু ৫১৪২, নতুন করোনাক্রান্ত প্রায় ৩ লাখ
আন্তর্জাতিক

বিশ্বে একদিনেই মৃত্যু ৫১৪২, নতুন করোনাক্রান্ত প্রায় ৩ লাখ

আন্তর্জাতিক ডেস্ক:

সারা বিশ্বে প্রতিনিয়ত তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস। এরই মধ্যে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা তিন কোটি ৯ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা নয় লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন দুই কোটি ২৫ লাখের বেশি মানুষ।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও পাঁচ হাজার ১৪২ জনের মৃত্যু হয়েছে অদৃশ্য ভাইরাসটিতে আক্রান্ত হয়ে। একই সময়ে নতুন করে আরও দুই লাখ ৯১ হাজার ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ।

করোনার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুসারে, রোববার (২০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৯ লাখ ৮২ হাজার ২৪৯ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে নয় লাখ ৬১ হাজার ৩৭৩ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই কোটি ২৫ লাখ ৮২ হাজার ৫৮০ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, পেরু, মেক্সিকো, কলম্বিয়া, চিলি এবং স্পেন।

আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারে-কাছে নেই কোনো দেশ। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬৯ লাখ ৬৭ হাজার ৪০৩ জন। এর মধ্যে মারা গেছেন দুই লাখ ৩ হাজার ৮২৪ জন।

ব্রাজিলকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে প্রতিবেশী দেশ ভারত। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৩ লাখ ৯৮ হাজার ২৩০ জন এবং মৃত্যু হয়েছে ৮৬ হাজার ৭৭৪ জনের।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৪৫ লাখ ২৮ হাজার ৩৪৭ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে এক লাখ ৩৬ হাজার ৫৬৫ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৯৭ হাজার ২৫১ জন। এর মধ্যে মারা গেছেন ১৯ হাজার ৩৩৯ জন।

সংক্রমণে ৫ম অবস্থানে থাকা পেরুতে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সাত লাখ ৬২ হাজার ৮৬৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩১ হাজার ৩৬৯ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৫ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত তিন লাখ ৪৭ হাজার ৩৭২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে চার হাজার ৯১৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন দুই লাখ ৫৪ হাজার ৩৮৬ জন।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা