এবার গাছে উঠে ভাষণ দিলেন মন্ত্রী
আন্তর্জাতিক

এবার গাছে উঠে ভাষণ দিলেন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

নারকেল গাছে উঠে ভাষণ দিয়েছেন শ্রীলঙ্কার মন্ত্রী অরুন্দিকা ফার্নান্দো। লোকজনকে নারকেলের সংকট বোঝাতেই নারকেল গাছে উঠে ভাষণ দেওয়ার অভিনব পন্থা অবলম্বন করেছেন ওই মন্ত্রী।

অরুন্দিকা ফার্নান্দো জানিয়েছেন, দেশজুড়ে নারকেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সে কারণেই তিনি একটি নারকেল গাছ বেয়ে উঠে লোকজনকে উদ্দেশ্য করে ভাষণ দিয়েছেন।

তিনি বলেন, স্থানীয় শিল্প এবং অভ্যন্তরীণ ব্যবহারের জন্য দেশজুড়ে যে পরিমাণ নারকেলের প্রয়োজন, তা পাওয়া যাচ্ছে না। দেশজুড়ে বর্তমানে ৭০০ মিলিয়ন নারকেলের সংকট দেখা দিয়েছে।

নিউজ ফার্স্টের এক প্রতিবেদনে ফার্নান্দোর বরাত দিয়ে বলা হয়েছে, দেশের জমির প্রতিটি প্লট নারকেল চাষের জন্য ব্যবহার করতে হবে। এর মাধ্যমে দেশের অর্থনীতি গতিশীল হবে।

তিনি বলেন, নারকেলের উৎপাদন বাড়িয়ে দেশের চাহিদা পূরণের পাশাপাশি তা বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে।

অরুন্দিকা ফার্নান্দো বলেন, দেশে নারকেলের সঙ্কট থাকলেও সরকার দাম কমানোর পরিকল্পনা করছে। সরকার চাচ্ছে, দ্রুত সমস্যার সমাধান করতে।

গাছে উঠে এভাবে ভাষণ দেওয়ার ঘটনা খুব একটা দেখা যায় না। এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই মন্ত্রীকে গাছ থেকে নামাতে গিয়ে বেশ বিপাকে পড়তে হয়েছে তার সমর্থকদের।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা