পাকিস্তানে বাড়ছে সাম্প্রদায়িক উগ্রতা
আন্তর্জাতিক

পাকিস্তানে বাড়ছে সাম্প্রদায়িক উগ্রতা

আন্তর্জাতিক ডেস্ক:

মুসলিম সংখ্যাগরিষ্ঠ অধ্যুষিত দেশ পাকিস্তানে ধর্মীয় উগ্রবাদীরা নিজ ধর্মের অন্য সম্প্রদায়ভুক্ত সংখ্যালঘু মানুষকে হত্যা করছে

এশিয়া টাইমস ফিনান্সিয়াল’ পেশোয়ার থেকে পাওয়া সংবাদে জানায়, রাষ্ট্রীয় মদদেই সাম্প্রদায়িক উগ্রবাদে লিপ্ত হয় সংখ্যাগরিষ্ঠ সুন্নিরা। তাদের টার্গেট হচ্ছে শিয়া ও অন্যান্য সংখ্যালঘু।

৯৫ শতাংশ পাকিস্তানি ইসলাম ধর্মাবলম্বী। এর মধ্যে ৭৫ শতাংশ সুন্নি। শিয়া সম্প্রদায়ভুক্তরা হলেন মুসলমানদের ৫ থেকে ১৫ শতাংশ। খ্রিস্টান, হিন্দু ও আহমদিয়ারা মোট জনসংখ্যার প্রায় তিন শতাংশ।

আগস্ট মাসে উগ্রবাদী সহিংসতায় চার ব্যক্তির প্রাণ গেছে। তাদের মধ্যে দুজন শিয়া, একজন আহমদিয়া ও একজন মার্কিন নাগরিক। ঠিক একই সময়ে ৫০ ব্যক্তিকে ব্লাসফেমি (খোদাদ্রোহ) আইনের ২৯৫-এ এবং ২৯৮ ধারার মামলায় আসামি করা হয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ , তারা মহানবীর সাহাবাদের সম্পর্কে কটূক্তি করেছেন। ইসলাম অবমাননার দায়ে এই আইনে অভিযুক্তকে জরিমানা, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও মৃত্যুদণ্ড দেওয়া যায়। শিয়াদের মাহফিলে বক্তাদের বিরুদ্ধে ব্লাসফেমি আইনে মামলা করার দাবিতে কয়েক দিন আগে করাচি নগরীর রাস্তায় মিছিলের আয়োজন করে তাহরিক-ই-লাব্বাইক পাকিস্তান এবং আহলে সুন্নাত ওয়াল জামাত। মিছিলে এই সংগঠন দুটির হাজার হাজার অনুরাগী অংশ নেন। মিছিলকারীরা শিয়াদের ইমামবাড়ায় পাথর ছোড়েন এবং ওই এলাকায় ভাঙচুর চালান।

পাকিস্তান মানবাধিকার কমিশন চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, রাষ্ট্র ও সমাজকে রাষ্ট্রপিতা জিন্নাহর দর্শন মানতে হবে। জিন্নাহ বলে গেছেন, ধর্মবিশ্বাস ব্যক্তিগত বিষয়। এর দ্বারা নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না।

সান নিউজ/ বিএম/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা