সংগৃহীত
আন্তর্জাতিক

যোদ্ধা প্রত্যাহার করল মিয়ানমার গোষ্ঠী

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের ক্ষমতাসীন দল জান্তা সৈন্যদের সাথে পাল্টা অভিযানের মুখে থাইল্যান্ড সীমান্তের একটি শহর থেকে নিজ সৈন্যদের প্রত্যাহার করে নিয়েছে দেশটির একটি বিদ্রোহী গোষ্ঠী। দ্য কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) নামের ওই বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা চলতি মাসে থাই সীমান্তের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহরটির দখলে নিয়েছিল।

আরও পড়ুন : ব্যাংকক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বুধবার (২৪ এপ্রিল) মিয়ানমারের সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কেএনইউর একজন মুখপাত্র জানান, কারেন ন্যাশনাল আর্মি থাইল্যান্ড সীমান্তের মায়াবতী শহর থেকে ‘‘অস্থায়ী পশ্চাদপসরণ’’ করেছে। গুরুত্বপূর্ণ ওই শহরটিতে জান্তা সৈন্যরা ফিরে আসায় পিছু হটেছে কেএনইউ সদস্যরা। শহরটিতে প্রতি বছর এক বিলিয়ন ডলারেরও বেশি বাণিজ্য হয়।

এদিকে, বুধবার থাইল্যান্ড সরকার জানান, সীমান্তে মিয়ানমারের জান্তা সৈন্যদের সাথে বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষ কিছুটা কমেছে। এই সংঘাতে দ্বিপাক্ষিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে খুব শিগগিরই সীমান্ত পুনরায় খুলে দেওয়া হবে বলে, আশা করছে দেশটি। থাইল্যান্ডের বেশিরভাগ নাগরিক মায়াবতী শহর থেকে নিজ দেশে ফিরেছেন। তবে এখনও সেখানে প্রায় ৬৫০ থাই নাগরিক আটকা পড়ে আছেন বলে জানিয়েছে থাইল্যান্ড সরকার।

আরও পড়ুন : আ’লীগের ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয় আছে

থাই সরকারের মুখপাত্র নিকোরনদেজ বালানকুরা এক সংবাদ সম্মেলনে জানান, সীমান্তের পরিস্থিতি উল্লেখযোগ্য ভাবে উন্নতি ঘটেছে। এছাড়াও আমরা সীমান্তের পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি যা অত্যন্ত অনিশ্চিত। তবে যেকোনও সময় এই পরিস্থিতির পরিবর্তন হতে পারে।

তিনি আরও জানান, মিয়ানমারে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মাঝে আলোচনা শুরু হয়েছে বলে থাইল্যান্ডের কাছে এই তথ্য আছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি।

সান নিউজ/এমএইচ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা