সংগৃহীত
আন্তর্জাতিক

আফগানিস্তানে বন্যায় ৩৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ভারী বর্ষণের জেরে আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ২৭ জন।

আরও পড়ুন : সোমালিয়ান ৮ জলদস্যু গ্রেফতার

রোববার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে ৩ দিনের ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন বলে দেশটির সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে।

আরও পড়ুন : দস্যুদের দিতে হয়েছে ৫০ লাখ ডলার

বিভাগের মুখপাত্র জনান সায়েক বলেছেন, ‘গত শুক্রবার থেকে বৃষ্টির কারণে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে, যার ফলে প্রচুর মানবিক ও আর্থিক ক্ষতি হয়েছে।’

তিনি জানান, ‘প্রাথমিক তথ্যে দেখা গেছে, বন্যায় দুর্ভাগ্যবশত ৩৩ জন শহীদ হয়েছেন এবং আরও ২৭ জন আহত হয়েছেন।’

আরও পড়ুন : ইসরায়েলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

মুখপাত্র সায়েক আরও বলেন, বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে ছাদ ধসে, প্রায় ৬০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়াও, ২০০টি গবাদি পশু মারা গেছে, প্রায় ৬০০ কিলোমিটার (৩৭০ মাইল) রাস্তা ধ্বংস হয়ে গেছে এবং প্রায় ৮০০ হেক্টর (১৯৭৫ একর) কৃষি জমি ‘বন্যায় ভেসে গেছে’।

আল জাজিরা জানিয়েছে, আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ২০টি প্রদেশে প্রবল বৃষ্টিপাত হয়েছে। অবশ্য এই প্রদেশগুলোতে গত শীত মৌসুম ছিল অস্বাভাবিকভাবে শুষ্ক। এর ফলে সেসময় ভূখণ্ড শুকিয়ে গিয়েছিল এবং কৃষকরা তাদের শস্য রোপণ বিলম্বিত করতে বাধ্য হয়েছিল।

আরও পড়ুন : আমি প্রেসিডেন্ট থাকলে হামলা হতো না

প্রসঙ্গত, ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে দরিদ্র এই দেশটিতে বিদেশি সাহায্যের পরিমাণ মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে আঘাত হানা নানা প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে ত্রাণ সরবরাহ ও বিতরণও বাধাগ্রস্ত হয়েছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভারী তুষারপাতের পর ভূমিধসে অন্তত ২৫ জন নিহত হয়েছিলেন। এরপর মার্চে শেষ হওয়া তিন সপ্তাহের বর্ষণে প্রায় ৬০ জন নিহত হন।

সানি নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা