ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান। ভূমিকম্পের পর দেশটিতে এ পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরও অর্ধশত মানুষ।

আরও পড়ুন: তুরস্কে নাইট ক্লাবে আগুন, নিহত ২৯

বুধবার (৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮ টার দিকে দেশটিতে ৭.৪ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইএসজিএস) বলছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালেন শহর থেকে ১৮ কিলোমিটার দক্ষিণে। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ৩৪.৮ কিলোমিটার গভীরে।

এদিকে ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। এ ভূমিকম্পের জেরে দক্ষিণ জাপান ও ফিলিপাইনের কিছু অংশের জন্যও সুনামির সতর্কতা জারি করা হয়।

আরও পড়ুন: তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এ ভূমিকম্পে বহু বাড়িঘর ভেঙে পড়েছে। স্কুল ও আবাসিক ভবন থেকে লোকজনকে সরিয়ে নেয়া হচ্ছে।

দেশটির দমকল বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ৫০ জনেরও বেশি মানুষ ভূমিকম্পে আহত হয়েছে। ‍উদ্ধার কাজ চলছে।

ইন্টারনেট মনিটরিং গ্রুপ নেটব্লকসের জানায়, তাইয়ানজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন ও ইন্টারনেট বিভ্রাটের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: লরি উল্টে আগুন, নিহত বেড়ে ৩

তাইওয়ানে ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্রের পরিচালক উ চিয়েন ফু বলেন, ১৯৯৯ সালের ভূমিকম্পে ২৪০০ মানুষ নিহত হওয়ার পর এটিই ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

সমগ্র তাইওয়ানজুড়ে ও সাগরের অন্যান্য দ্বীপে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। সূত্র: রয়টার্স।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা