সংগৃহীত
আন্তর্জাতিক

ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ গজনিতে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত হয়েছে ৯ শিশু।

আরও পড়ুন: আল জাজিরা নিষিদ্ধে আইন পাস

সোমবার (১ এপ্রিল) গজনির প্রাদেশিক প্রশাসনের কর্মকর্তা হামিদুল্লাহ নিসার এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রদেশে গেরু জেলায় এ ঘটনা ঘটেছে উল্লেখ করে হামিদুল্লাহ নিসার জানান, ‘আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের সময় ল্যান্ডমাইনটি পোঁতা হয়েছিল। তবে গতকাল হঠাৎ সেটি বিস্ফোরিত হয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। মাইনটি যে মাঠে পোঁতা ছিল, তার কাছেই শিশুরা খেলছিল।’

তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ১৯৭৯ সালে আফগানিস্তানে অভিযান চালিয়েছিল। ১০ বছর স্থায়ী হয়েছিল সে অভিযান। সেই অভিযানের জেরেই মূলত গত শতকের নব্বইয়ের দশকে উত্থান ঘটে বর্তমান ক্ষমতাসীন তালেবান বাহিনীর।

আরও পড়ুন: জাপানে শক্তিশালী ভূমিকম্প

অভিযানের সময় সোভিয়েত বাহিনী দেশটির বিস্তৃত এলাকাজুড়ে ল্যান্ডমাইন, মর্টারসহ বিভিন্ন বিস্ফোরক পুঁতেছিল। এখনও সেগুলোর অধিকাংশই নিষ্ক্রিয় করা হয়নি। সূত্র : এএফপি

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা