সংগৃহীত
আন্তর্জাতিক

মানসিক ভারসাম্য হারিয়েছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহ মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।

আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল ইসরাইল

মঙ্গলবার (২ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সোমবার (১ এপ্রিল) সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেটে হামলার প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেছেন। একইসঙ্গে হামলায় ইরানের বিপ্লবী গার্ডের ১জন সিনিয়র কমান্ডারসহ কয়েকজন কূটনীতিক মারা যাওয়ার ঘটনায় ইসরায়েলের ওপর বড় ধরনের প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় দেশটির পক্ষ থেকে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, ফিলিস্তিনের গাজায় ধারাবাহিক ব্যর্থতা ও নিজের ইহুদিবাদী লক্ষ্য অর্জনে ব্যর্থতার কারণে বেনিয়ামিন নেতানিয়াহু সম্পূর্ণরূপে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এ হামলার মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী সিরিয়ার ওপর সবশেষ চালানো সমস্ত কূটনৈতিক নিয়ম ও আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করেছেন।

আরও পড়ুন: জাপানে শক্তিশালী ভূমিকম্প

ইরানি কনস্যুলেটে ইসরায়েলি হামলার প্রতিশোধ নেওয়ার ইঙ্গিত দিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে কী ধরনের ‘প্রতিক্রিয়ামূলক শাস্তি’ প্রয়োজন, সেই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবে ইরান।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, ইসরায়েলি হামলায় ইরানের কনস্যুলেট ভবনটি পুরোপুরি ধসে গেছে ও ভবনের ভেতর যারা ছিলেন তাদের সবাই আহত কিংবা নিহত হয়েছেন।

লেবাননের একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, সিনিয়র কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদি দামেস্কে ইসরায়েলের সবশেষ হামলায় নিহতদের মধ্যে রয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দাবি করা হয়, এ হামলায় বেশ কয়েকজন ইরানি কূটনীতিকও নিহত হয়েছেন।

আরও পড়ুন: গাজায় নিহত বাড়ছেই

ইসরালের এসব হামলার ফলে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে তেহরান ও তার মিত্ররা ইসরায়েলের বিরুদ্ধে জোরদার হামলার পরিকল্পনা করছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা