সংগৃহীত
আন্তর্জাতিক

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে স্পেন

আন্তর্জাতিক ডেস্ক : আগামী জুলাই মাসের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে স্পেন। পাশাপাশি ইসরায়েলকেও রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানাবে দেশটি।

আরও পড়ুন : আল জাজিরা নিষিদ্ধে আইন পাস

মঙ্গলবার (২ এপ্রিল) নিজের সঙ্গে জর্ডান সফরে যাওয়া সাংবাদিকদের এ কথা জানান স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে ইউরোপের অন্যান্য দেশগুলোকেও রাজি করানোর চেষ্টা করছে ইউরোপের এই দেশটি। ইতিমধ্যে স্লোভেনিয়া, মাল্টা এবং আয়ারল্যান্ড এতে সম্মতি জানিয়েছে। গত সপ্তাহে এ চারটি দেশ একটি যৌথ বিবৃতি দেয়। বিবৃতিতে তারা জানায়, যখন উপযুক্ত সময় আসবে তখনই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হবে।

আরও পড়ুন : জাপানে শক্তিশালী ভূমিকম্প

স্প্যানিশ সংবাদমাধ্যম এল পেইস জানায়, স্পেনের প্রধানমন্ত্রীর বিশ্বাস তারা যখন ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেবেন তখন ইউরোপের অন্যান্য দেশগুলোও তাদের দেখানো পথে এগোবে।

মূলত গাজায় চলমান যুদ্ধ বন্ধ এবং আগামী নভেম্বরে হতে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মাঝামাঝি সময়ের মধ্যে স্বীকৃতি দেওয়ার বিষয়টি গতি পেতে পারে। নভেম্বরের নির্বাচন শেষে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে আবারও ডোনাল্ড ট্রাম্পকে দেখা যেতে পারে।

আরও পড়ুন : ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত ৯

ইউরোপের ৪টি দেশের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল। তারা জানিয়েছে, এই মুহূর্তে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে সশস্ত্র গোষ্ঠীদের পুরস্কৃত করা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা