প্রধানমন্ত্রীর পাঠানো দুটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ফরিদপুর মেডিকেলে 
স্বাস্থ্য

প্রধানমন্ত্রীর পাঠানো দুটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ফরিদপুর মেডিকেলে 

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে পাঠানো দুটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই চিকিৎসা সামগ্রী মেডিকেল কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ও মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক সাইফুর রহমানের হতে তুলে দেন জেলা প্রশাসক অতুল সরকার।

পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোশার্রফ আলী, ইয়াছিন কলেজের অধ্যক্ষ শিলা রানী মণ্ডল, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ দিলরুবা জেবা, জেলা বিএমএ’র সভাপতি আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটু প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক অতুল সরকার বলেন, গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কেন্দ্রীয় ত্রাণ উপ-কমিটির মাধ্যমে পাওয়া একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ফমেক হাসপাতালে দেওয়া হয়।

ফমেক হাসপাতালের সহকারী পরিচালক সাইফুর রহমান বলেন, ‘এ হাসপাতালের করোনা রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য অধিদপ্তরে ২০টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার বরাদ্দ চাওয়া হয়েছে। আশা করছি, সরকারি উদ্যোগে আরও কিছু হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা আমরা পাবো।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা