দেশে তৈরি ভ্যাকসিনের প্রথম পরীক্ষা নিজের শরীরে করবেন নাজনীন
স্বাস্থ্য

নিজের শরীরে প্রয়োগ করে ভ্যাকসিন পরীক্ষা করবেন নাজনীন

নিজস্ব প্রতিবেদক:

দেশে উদ্ভাবিত গ্লোব বায়োটেক লিমিটেডের তৈরি করা করোনাভাইরাসের ভ্যাকসিন প্রথমে নিজের শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করবেন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নাজনীন সুলতানা।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শেষ ধাপ পার হলেই জানা যাবে কতটা গ্রহণযোগ্য হবে দেশে উদ্ভাবিত ভ্যাকসিন।

অন্যদিকে নিজের দেশে নিজেদের প্রতিষ্ঠানে উদ্ভাবিত করোনাভাইরাস প্রতিরোধকারী ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে নিজের শরীরে প্রয়োগ করবেন গ্লোব বায়েটেকের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নাজনীন সুলতানা।

নাজনীন সুলতানার ছোট ভাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারান। তাই ভাইরাসটির টিকা আবিষ্কার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত থাকতে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নাজনীন সুলতানা আরও জানান, আমার ছোট ভাই চট্টগ্রাম মেডিকেলের ডাক্তার ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। আমরা নিজের প্রোডাক্ট ও দেশে নিজেদের প্রতিষ্ঠানে উদ্ভাবিত করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে নিজের শরীরে প্রথম প্রয়োগ করতে চাই।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ বলেন, করোনা ভ্যাকসিন তৈরিতে সারাবিশ্বই চেষ্টা করছে। কিন্তু এখনো কেউ আলোর মুখ দেখেনি। শেষটা ধাপটা পার হলেই জানা যাবে কতটা কার্যকর হবে দেশের এ ভ্যাকসিনটি।

অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ আরও বলেন, গ্লোব বায়োটেক যে কাজটা করছে, সেটি খুবই ভালো কাজ। গ্লোব বায়োটেক কিছু সাধারণ মানুষ ও কয়েক হাজার ভলান্টিয়ারের ওপর এই টিকা প্রয়োগ করবে। এটার ফলাফল দেখে বোঝা যাবে এই টিকা কতটা কার্যকরী হবে।

দেশে কোভিড-১৯ প্রতিরোধী টিকা উদ্ভাবনকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি।

সান নিউজ/আরএইচ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা