স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের চাকরি স্থায়ী করার দাবিতে মানববন্ধন
স্বাস্থ্য

স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের চাকরি স্থায়ী করার দাবি

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: প্রধানমন্ত্রীর আশ্বাস বাস্তবায়নের মাধ্যমে চাকরি স্থায়ী করার দাবিতে মানববন্ধন করেছেন স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্ট মো. আকতার হোসেন, মো. ইফতেখায়রুল মামুন, মো. দিদারুল ইসলাম, মো. শাহিদুল ইসলাম, মো. জসীমউদ্দিন প্রমুখ ।

বক্তারা বলেন, ‘করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর যখন রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা শুরু হলো, তখন এই মেডিকেল টেকনোলজিস্টদের সংকট দেখা দেয়। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে দেশ ও দশের স্বার্থে আমরা মেডিকেল টেকনোলজিস্টরা স্বেচ্ছায় করোনার নমুনা সংগ্রহে আত্মনিয়োগ করি। এই কাজে আমাদের ছিলো না কোনো টিএ-ডিএ, ছিলো না কোনো বেতন-ভাতা। আমরা নিজেদের খরচে এসব কাজ করেছি। যারা পিসিআর ল্যাবে কাজ করেছেন, তারা সাতদিন কাজ করার পর চৌদ্দ দিন কোয়ারেন্টাইনে থেকেছেন। কিন্তু আমরা তাও থাকতে পারিনি।’

‘দেশের এই ক্রান্তিলগ্নে স্বেচ্ছাসেবী এ সকল মেডিকেল টেকনোলজিস্টদের অবদানে খুশি হয়ে প্রধানমন্ত্রী আমাদের স্থায়ীভাবে নিয়োগের আশ্বাস দিয়েছিলেন। ইতোমধ্যে রাষ্ট্রপতির নির্বাহী আদেশে পর পর দুই ধাপে বেশ কিছু মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হলেও ফরিদপুরের স্বেচ্ছাসেবী এই মেডিকেল টেকনোলজিস্টরা এখনো অবহেলিত রয়েছেন। আমাদের মধ্যে যারা করোনায় আক্রান্ত হয়েছিললেন, তারা তখন সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকেই কোনো ধরনের প্রনোদণা পাননি। পক্ষান্তরে সরকারি কোনো কর্মকর্তা করোনায় আক্রান্ত হলে তারা সরকারি সকল সুবিধা পেয়েছেন। সরকারি কর্মকর্তারা সকল সুবিধা পাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা কেন এতো অবহেলিত থাকবো? করোনার নমুনা সংগ্রহের কাজে নিয়োজিত থাকায় আমাদেরকে কোনো ক্লিনিক চাকরি দিচ্ছে না। যারা আগে সংসারের ব্যয় বহন করতেন, তারাই এখন সংসারের বোঝা হয়ে গেছেন। আমাদের এখন বেচে থাকাটা কঠিন হয়ে পড়েছে। আজ যদি সরকার এ সকল স্বেচ্ছাসেবীদের দায়িত্ব রাষ্ট্রীয় ভাবে না নেয়, তাহলে আমাদের দুঃখ-কষ্টের কোনো সীমা থাকবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চাকরি স্থায়ী করার দাবি জানিয়ে তারা বলেন, ‘আমাদের একটাই দাবি, তিনি যে আশ্বাস দিয়েছেন,তা যেন অতি দ্রুত বাস্তবায়ন করে স্বেচ্ছাসেবী এই মেডিকেল টেকনোলজিস্টদের সুন্দরভাবে বাঁচতে সাহায্য করেন।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা