দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ২৬, শনাক্ত ১৮১২
স্বাস্থ্য

দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ২৬, শনাক্ত ১৮১২

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার হাজার ৭৫৯ জনে।

একই সময়ে আরও এক হাজার ৮১২ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় এই সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৩৯ হাজার ৩৩২ জনে। ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৫১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৪৩ হাজার ১৫৫ জন।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯৪টি পরীক্ষাগারে ১৩ হাজার ৮৪৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয়েছে ১৪ হাজার ২১৬টির। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৪২ হাজার ৬৯৬টির।

সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়া ২৬ জনের মধ্যে পুরুষ ২২ জন ও নারী চারজন। তাদের মধ্যে হাসপাতালে ২৫ জন ও বাড়িতে একজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে চারজন, রাজশাহী বিভাগে দুইজন ও রংপুর বিভাগে একজন রয়েছেন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১২ দশমিক ৭৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৪৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭১ দশমিক ৬৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪৩০ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭১৮ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৭৭ হাজার ২০৯ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৫৯ হাজার ৩৬২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ হাজার ৮৪৭ জন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সান নিউজ/আরএইচ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা