ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

মুন্সীগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুলে আজ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান হয়েছে।

আরও পড়ুন: ঢাকায় এলো ভোলার গ্যাস

সৌদি আরবের আল-বাশার ফাউন্ডেশন নামে একটি সংগঠনের সহযোগিতায় চক্ষু ক্যাম্পের আয়োজন করে গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুলের ১৯৮৯ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘মেঠো পথে-গজারিয়া ৮৯ ফাউন্ডেশন’। ঢাকার মক্কা চক্ষু হাসপাতালের একটি চিকিৎসক টিম সেখানে চিকিৎসা সেবা প্রদান করেন।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে শুরু হয়ে এ কর্মসূচি চলে বিকেল পর্যন্ত।

এতে প্রায় ৬ সহস্রাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে বিনা খরচে চোখের লেন্স ও ছানি অপারেশনের জন্য ৫ শতাধিক রোগীকে চিহ্নিত করা হয়েছে। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজারো নারী-পুরুষ।

আরও পড়ুন: বিমানবন্দর সড়কে ট্রাফিক নির্দেশনা

উপজেলার বাঁশগাঁও গ্রামের মো. মাঈনুদ্দিন মিয়া (৮৪) বলেন, আমার বয়স হয়েছে। বয়সের ভারে এখন চোখে দেখি না। বাম চোখে তো একেবারেই দেখতে পাই না।

খবর পাইলাম, এইখানে টাহা ছাড়াই ডাক্তার দেখতেছে। তাই আইলাম। ডাক্তার আমারে ভালোভাবে দেখছে। এখন আমারে ঢাকা নিয়ে ফ্রি চিকিৎসা কইরা দিবে।

তিনি আরও বলেন, এখনো সমাজে ভালো মানুষ আছে। নাইলে এমন আয়োজন কেউ করে? এতোগুলো মানুষকে তারা টাকা ছাড়া সেবা দিচ্ছে। আল্লা তাদের ভালো করুক।

আরও পড়ুন: শীত কমার আভাস

স্থানীয় পল্লী চিকিৎসক ডা. মোসলেম উদ্দিন (৬৭) বলেন, যাদের আয়োজনে আজ হাজার হাজার রোগী ফ্রি চক্ষু চিকিৎসা পাইতেছে, তাদের এ আয়োজনে গজারিয়া উপজেলাবাসী কৃতজ্ঞ।

মেঠো পথে-গজারিয়া ৮৯ ফাউন্ডেশনের সভাপতি কামরুল আহসান রিপন বলেন, আমাদের এ সামাজিক সেচ্ছাসেবক সংগঠনটি গজারিয়া উপজেলায় সামাজিক কাজ করে যাচ্ছে। আমরা এর আগেও ৫৫০ জন নারী-পুরুষকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছি। ১২০০ জনের মাঝে চশমা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: নাশকতা এড়াতে ২ ট্রেন বন্ধ ঘোষণা

তিনি আরও বলেন, আমরা এর আগেও শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেছি। আমরা একটি শিক্ষা বৃত্তির কাজ হাতে নিয়েছি। যাতে এ উপজেলায় অর্থের অভাবে কোন শিক্ষার্থী ঝড়ে না পড়ে। এছাড়া আমরা বৃক্ষ রোপণ করছি, যাতে উপজেলায় সবুজের সমারোহের সৃষ্টি হয়।

আজ আমরা ৫-৭ হাজার রোগীকে ফ্রি দেখানোর ব্যবস্থা নিয়েছি। এর মধ্যে প্রায় ৭০০ রোগীকে ফ্রি চিকিৎসা, চশমা ও ওষুধ প্রদান করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা