সংগৃহীত ছবি
স্বাস্থ্য

বিশ্বে আরও ৬২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৬২ জনের প্রাণহানি ঘটেছে। এ সময় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৮৭০ জন। সুস্থ হয়েছেন ২৬ হাজার ৩৫৯ জন।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর নির্বাচনী সফর শুরু

বুধবার (২০ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে পোল্যান্ডে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৩৫ জনের এবং আক্রান্ত হয়েছে ৪ হাজার ১৬০ জন। একইসময়ে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ৯ হাজার ১৫৩ জন এবং মৃত্যু হয়েছে ১৮ জনের।

আরও পড়ুন : একদিনে ১০০ ফিলিস্তিনি নিহত

এছাড়া অস্ট্রেলিয়ায় কারো মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৬৩ জন। চেকিয়ায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৭০ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের। লিথুয়ানিয়ায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬৬ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। আফগানিস্তানে আক্রান্ত হয়েছে ১৯৪ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ৯৮ লাখ ২৭ হাজার ৮০২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ লাখ ৫৭ হাজার ৪৫৩ জনের। সুস্থ হয়েছেন ৬৭ কোটি ১২ লাখ ২ হাজার ১৪৯ জন।

আরও পড়ুন : জনগণ বিএনপির সঙ্গে নেই

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা