সংগৃহীত
স্বাস্থ্য

ফরিদপুরে ডেঙ্গুতে আরও ২ মৃত্যু

জেলা প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩৯ জনে।

আরও পড়ুন: ১৫টি সিগারেটের সমান ক্ষতি একাকিত্ব

ডেঙ্গুতে মৃত ব্যক্তিরা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খাজপুর এলাকার রাজ্জাক মিয়ার ছেলে সুমন মিয়া (২৮) ও মাগুরার মুহাম্মদপুর এলাকার আবদুর রাজ্জাকের ছেলে গোলাম রসুল (৬৮)।

ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০০ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৯৪ জন। চলতি বছরের জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ২৪ হাজার ৯০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৩ হাজার ৬৫৭ জন রোগী।

আরও পড়ুন: আরও ৫ মৃত্যু, হাসপাতালে ১১৯৭

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান জানান, গত কয়েক দিন ধরে ফরিদপুরে ডেঙ্গু আক্রান্তের হার কমেছে। প্রায় প্রতিদিনই ডেঙ্গুতে মৃত্যু হচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা