ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, শনাক্ত ১৮১৮

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৮১৮ জন।

আরও পড়ুন: পুলিশ সদস্য হত্যার ঘটনায় গ্রেফতার ২

রোববার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫৫ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮১৮ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন মোট ৬৮০৩ জন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৮৮৪ জন ও অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৯১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

আরও পড়ুন: টানা ৩ দিন সর্বাত্মক অবরোধের ঘোষণা

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৬৮০ জন রোগী। তাদের মধ্যে ঢাকায় ৯৮ হাজার ৩৮২ জন ও ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৬৯ হাজার ২৯৮ জন।

সারদেশে আক্রান্তদের মধ্যে ২ লাখ ৫৯ হাজার ৫৪৪ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে ঢাকায় ৯৫ হাজার ৬৯৩ ও ঢাকার বাইরে ১ লাখ ৬৩ হাজার ৮৫১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৩৩৩ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা