স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ১১ প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৭ জনই ঢাকার বাইরের বাসিন্দা।

বুধবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১৭ জনের প্রাণহানি

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯১৭ জন। এর মধ্যে ঢাকা সিটির ৪৩৫ জন ও ঢাকা সিটির বাইরে ১ হাজার ৪৮২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৭ হাজার ৫৯৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

এখন পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ৬০ হাজার ৮২৯ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন প্রায় ২ লাখ ৫১ হাজার ৯৩৫ জন। মারা গেছেন মোট ১ হাজার ২৯৫ জন। এরমধ্যে ঢাকা সিটির ৭৮৮ জন ও ঢাকা সিটির বাইরের ৫০৭ জন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু, হাসপাতালে ১৮৫২

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা