ছবি-সংগৃহীত
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দীপান্বিতা বিশ্বাস (২০) নামে আরও এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ভাটারা হাসপাতাল বন্ধ ঘোষণা

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত দীপান্বিতা রাজবাড়ীর পাংশা থানার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা অমল বিশ্বাসের মেয়ে। এক ভাই ও এক বোনের মধ্যে দীপান্বিতা ছিলেন ছোট। তিনি এমবিবিএস (২০২২-২৩) সেশনে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন ।

আরও পড়ুন : জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করান

দীপান্বিতার সহপাঠী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী শাদমান কবির জানান, ডেঙ্গু ধরা পড়ার পর মেডিকেলের হলে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে সলিমুল্লাহ মেডিকেলের আইসিইউতে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে গত শুক্রবার তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা