ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

ডেঙ্গুরোগীকে ঢাকায় স্থানান্তর না করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গুতে আক্রান্ত কোনো রোগীকে ঢাকায় স্থানান্তর না করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

আরও পড়ুন: নাইকো মামলায় সাক্ষ্যগ্রহণ ১০ অক্টোবর

রোববার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

অধ্যাপক বলেন, ঢাকার তুলনায় অন্যান্য জেলায় ডেঙ্গু সংক্রমণ বেড়েছে। ঢাকার বাইরে সব জায়গায় আমরা ডেঙ্গু রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছি, সারা দেশের স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে কথা বলেছি।

আরও পড়ুন: মারা গেলেন ডা. শামীম মামুন

তিনি বলেন, ডেঙ্গু রোগীদের জন্য আইভি ফ্লুইড সবচেয়ে বেশি প্রয়োজন। কতিপয় অসাধু ব্যবসায়ী এ সময় সুযোগ নেওয়ার চেষ্টা করেন। আমরা সিভিল সার্জনদের নির্দেশনা দিয়েছি, কোথাও স্যালাইনের দাম বেশি রাখা হলে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়।

ডা. আহমেদুল বলেন, কিছু ক্লিনিক ও হাসপাতাল রোগীদের সাথে প্রতারণা করছে। রোগীদের হাসপাতালে রাখছে, আইসিইউতে নিচ্ছে। এসব হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: নৌকাডুবে বৃদ্ধ নিখোঁজ

যেসব হাসপাতাল ও ক্লিনিকের নিবন্ধন নেই বা মেয়াদোত্তীর্ণ, সেসব হাসপাতালের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে।

তিনি আরও বলেন, রোগীদের জিম্মি করে কোনো অসাধু চক্রকে লাভবান হতে দেওয়া হবে না। যারা এ ধরনের কাজ করছে, তারা দেশপ্রেমিক নয়। আমাদের স্যালাইনের সংকট হয়নি। দেশে পেঁয়াজের মজুত থাকলেও সংকট দেখা দেয়।

আরও পড়ুন: তাপপ্রবাহ কমার পূর্বাভাস

তিনি বলেন, কেউ আর্টিফিশিয়াল কোনো সংকট যেন তৈরি করতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। বিদেশ থেকে আমরা ৩ লাখ স্যালাইন আমদানি করছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা