ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

নোয়াখালীতে ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি আদায়

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি আদায় করায় একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আরও পড়ুন: পাবনায় অর্ধশতাধিক পাখির মৃত্যু

বুধবার (২ আগস্ট ) দুপুর ১২ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো.কাউছার মিয়ার নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে জেলার শহর মাইজদী বাজারের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী।

আরও পড়ুন: বহুমাত্রিক প্রযুক্তি সেবার সেলফিন অ্যাপ

অভিযানে দেখা যায়, ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্য ৩০০ টাকা হলেও ৭৫০ টাকা আদায় করছে মাইজদী আধুনিক হাসপাতাল। এছাড়া ৪০০ টাকা সিবিসি টেস্ট নিচ্ছে ৭০০ টাকা। পরে অতিরিক্ত ফি আদায়ের দায়ে ভোক্তা অধিকার আইনে মাইজদী আধুনিক হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো.শওকত আলী এবং সুধারাম মডেল থানা পুলিশের একটি দল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা