ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

বিশ্বে মৃত্যু ও শনাক্ত কমেছে

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা মহামারিতে আগের দিনের তুলনায় মৃত্যু ও শনাক্ত রোগীর সংখ্যা কমেছে। এ সময় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা নেমেছে একশোর নিচে।

আরও পড়ুন : এলপিজির দাম কমল

সোমবার (৩ এপ্রিল) সকালে ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৮ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ৩২ হাজার ২৪০ জনে।

এ সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৫৯৭ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৪০ লাখ ৬৬ হাজার ৫৬৩ জনে।

আরও পড়ুন : আগামীতে হজের খরচ আরও বাড়বে

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭২৪ জন এবং মারা গেছেন ৪ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৮ লাখ ৩৯ হাজার ৫৫১ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ২৭৪ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫৯১ জন এবং মারা গেছেন ৩১ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৬ লাখ ৫৬ হাজার ১২৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৩১২ জনের।

আরও পড়ুন : ঈদে ছুটি একদিন বাড়ানোর দাবি

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ১১১ জন এবং মারা গেছেন ৪ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৬২ লাখ ৪৯ হাজার ৭৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৫৫ হাজার ৩২৩ জন মারা গেছেন।

একই সময়ে ইন্দোনেশিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪০৩ জন এবং মারা গেছেন ৪ জন।

আরও পড়ুন : সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

গত ২৪ ঘণ্টায় জাপানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৯০ জন এবং মারা গেছেন ১৪ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৩৪ লাখ ৬৯ হাজার ১৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭৩ হাজার ৯৫৩ জন মারা গেছেন।

একই সময়ে ফিলিপাইনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০৫ জন এবং মারা গেছেন ৬ জন।

আরও পড়ুন : বলিউড ছেড়ে রাজনীতিতে যাচ্ছেন পরিণীতি!

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ২৭ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৯৮ লাখ ৬ হাজার ২৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৫ হাজার ৬৭৮ জন মারা গেছেন।

এ সময় ইসরায়েলে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২১৭ জন এবং মারা গেছেন ৫ জন।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা