ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

ভিজিট নিয়ে রোগী দেখবেন চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক : সরকারি চিকিৎসকরা কর্ম সময়ের পর হাসপাতালেই ব্যক্তিগত রোগী দেখতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আগামী বৃহস্পতিবার (৩০ মার্চ) থেকে বিকেল ৩টা - ৬টা পর্যন্ত এই প্র্যাকটিস করা যাবে বলে জানান তিনি।

আরও পড়ুন : শতাধিক মোটরসাইকেল চুরি, উদ্ধার ২৪

সোমবার (২৭ মার্চ) সচিবালয়ে ‘সরকারি চিকিৎসকদের বৈকালিক স্বাস্থ্যসেবা’ সংক্রান্ত সভা শেষে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি জানান, আগামী ৩০ মার্চ থেকে পাইলট প্রজেক্ট হিসেবে এই ইনস্টিটিউশনাল প্র্যাকটিস চালু করার চেষ্টা করছি। প্রথমে কয়েকটি জেলা ও উপজেলা হাসপাতালে এ কার্যক্রম শুরু করব।

আরও পড়ুন : হুইপের মামলায় ইন্সপেক্টরের জরিমানা

জাহিদ মালেক বলেন, প্রথমে ১০টি জেলা ও ২০টি উপজেলায় এই প্র্যাকটিস শুরু হবে। চিকিৎসকরা বিকেল ৩টা - ৬টা পর্যন্ত এই প্র্যাকটিস করতে পারবেন। এতে নার্স ও টেকনিশিয়ানরা সপ্তাহে দুদিন করে কাজ করবেন। তাদের সেবার বিনিময়ে সম্মানী নির্ধারণ করা হয়েছে। তার একটি অংশ পাবেন চিকিৎসকরা, বাকি অংশ পাবেন অন্যরা। সরকারও এর একটি অংশ পাবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, প্রাথমিকভাবে একজন জ্যেষ্ঠ চিকিৎসকের ৫০০ টাকা ফি, তবে তিনি পাবেন ৪০০ টাকা। সিনিয়র কনসালটেন্ট পাবেন ৩০০ টাকা। সহকারী অধ্যাপক পাবেন ২০০ টাকা। তাকে যারা সহযোগিতা করবেন, তারা ৫০ টাকা করে পাবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা