ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

সংক্রমণ ও প্রাণহানিতে শীর্ষে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আগের দিনের তুলনায় মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে। এ সময় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা নেমেছে দেড়শোর নিচে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার মানুষ।

আরও পড়ুন : স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সোমবার (২৭ মার্চ) সকালে ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে অর্ধশতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছেছে ৬৮ লাখ ২৬ হাজার ৯২৫ জনে।

এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৫৭৯ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৩৩ লাখ ৩৪ হাজার ৯৩ জনে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে টর্নেডো, নিহত বেড়ে ২৬

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৯৪০ জন এবং মারা গেছেন ৩২ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৫ লাখ ৮৬ হাজার ২১০ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৭৮ জনের।

গত ২৪ ঘণ্টায় জাপানে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৩২৪ জন এবং মারা গেছেন ২২ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৭৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭৩ হাজার ৭৪৭ জন মারা গেছেন।

আরও পড়ুন : ফরিদপুরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪১১ জন এবং মারা গেছেন ৬ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৬১ লাখ ২ হাজার ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৫৩ হাজার ৭৩০ জন মারা গেছেন।

এ সময় দক্ষিণ কোরিয়ায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩৬১ জন এবং মারা গেছেন ৩ জন। করোনা ছাড়া মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৭ লাখ ৬৯ হাজার ২৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ২২০ জনের।

আরও পড়ুন : সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

একই সময়ে ফ্রান্সে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ২১১ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ জন এবং মারা গেছেন ২৯ জন। এতে মহামারির শুরু থেকে ভূখণ্ডটিতে এ পর্যন্ত ১ কোটি ২ লাখ ৩৯ হাজার ৯৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৮ হাজার ৯৮৫ জন মারা গেছেন।

আরও পড়ুন : ১৯ দিন পর আরও একজনের মৃত্যু

এ সময় চিলিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৪৬ জন এবং মারা গেছেন ১৫ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা