স্বাস্থ্য

সংক্রমণে শীর্ষে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৪২৯ জনের প্রাণহানি ঘটেছে। এসময়ে ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন প্রায় ৭০ হাজার। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৮ লাখ ২৬ হাজার ২৯৫ জন। একই সঙ্গে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৩৬৫ জনে।

আরও পড়ুন : আ.লীগ নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

শনিবার (২৫ মার্চ) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স এসব তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৪৯৩ জন। দেশটিতে এ সময়ে করোনায় মারা গেছেন ৩৫ জন। এ নিয়ে রাশিয়ায় মোট করোনা রোগী বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২৫ লাখ ৬২ হাজার ৮৮৮ জন। এদের মধ্যে ৩ লাখ ৯৭ হাজার ৯ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ২৩০ কোটি মানুষ নিরাপদ পানি পাচ্ছে না

দৈনিক প্রাণহানিতে শীর্ষে থাকা জার্মানিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০০ জন। এ সময়ে দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৩২৫ জন। এ নিয়ে জার্মানিতে করোনায় মোট সংক্রমিত রোগী ৩ কোটি ৮৩ লাখ ৩০ হাজার ৯৪১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে মারা গেছেন এক লাখ ৭০ হাজার ৩৩১ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৭৬ জন এবং মারা গেছেন ৫৪ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৬০ লাখ ৮৭ হাজার ৮৩৫ জন এবং মারা গেছেন ১১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন।

আরও পড়ুন : আরাভ খানকে ফেরানোর প্রক্রিয়া শুরু

জাপানে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৬৩৯ জন এবং মারা গেছেন ৪৯ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ১৭৫ জন শনাক্ত এবং ৭৩ হাজার ৬৮১ জন মারা গেছেন।

তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২৫ জন এবং মারা গেছেন ৩৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত এক কোটি দুই লাখ ৩৯ হাজার ৯৮০ এবং মারা গেছেন ১৮ হাজার ৯৩১ জন।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল দুই বন্ধুর

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা