ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

প্রাণহানিতে শীর্ষে জাপান

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আগের দিনের তুলনায় করোনায় প্রাণহানি ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে। এ সময় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুই শতাধিক মানুষ।

আরও পড়ুন : ইকুয়েডর ও পেরুতে ভূমিকম্প, নিহত ১৪

রোববার (১৯ মার্চ) সকালে ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২০২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় প্রায় ৫০০ জন কমেছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ লাখ ১৮ হাজার ৯৮৭ জনে।

এ সময় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৪ হাজার ২২২ জন। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ২৪ লাখ ৩১ হাজার ১৪৫ জনে।

আরও পড়ুন : গ্রেফতার হতে পারেন মার্কিন প্রেসিডেন্ট!

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৯ জন এবং মারা গেছেন ৩২ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৪ লাখ ৯৩ হাজার ৮৬৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৮০১ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় প্রাণহানির তালিকায় শীর্ষে রছেছে জাপান। এ সময় পূর্ব এশিয়ার এই দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৬ জন এবং মারা গেছেন ৩৮ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ৩৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭৩ হাজার ৪৭৭ জন মারা গেছেন।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮৭৪ জন এবং মারা গেছেন ৬ জন। এতে করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৫৮ লাখ ২৪ হাজার ৪৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৫১ হাজার ২৭৯ জন মারা গেছেন।

একই সময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৯৯৫ জন এবং মারা গেছেন ৪ জন।

আরও পড়ুন : মেঠোপথের তালগাছে মুগ্ধ হচ্ছে পথিক

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ২১০ জন। এতে মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৯৬ লাখ ৯৭ হাজার ৮২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৫ হাজার ৩১৪ জন মারা গেছেন।

এ সময় পোল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ২০৩ জন এবং মারা গেছেন ২৭ জন।

আরও পড়ুন : বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত’র জন্ম

এছাড়া তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২৬ জন এবং মারা গেছেন ৩৫ জন। এতে মহামারির শুরু থেকে ভূখণ্ডটিতে এ পর্যন্ত ১ কোটি ২ লাখ ২২ হাজার ৯২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৮ হাজার ৭৩২ জন মারা গেছেন।

এ সময় চিলিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৯৫৫ জন এবং মারা গেছেন ১৪ জন।

আরও পড়ুন : ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন উদ্বোধন

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা