ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

প্রাণহানিতে শীর্ষে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বেজুড়ে আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। এ সময় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন শতাধিক মানুষ।

আরও পড়ুন : সাবেক স্পিকার জমির উদ্দিনকে জরিমানা

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১৩ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ১২ হাজার ৩৭২ জনে।

এ সময় ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৭ হাজার ৯৪৯ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ৪৫৪ জনে।

আরও পড়ুন : ১৭ মার্চ ওড়াতে হবে জাতীয় পতাকা

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৬৮ জন এবং মারা গেছেন ৩৪ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৩৬১ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৬২০ জনের।

এদিকে করোনায় প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে ফ্রান্স। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৫ জন এবং মারা গেছেন ৫০ জন। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৯৬ লাখ ৫৭ হাজার ১৬৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২১৩ জনের।

আরও পড়ুন : হজের খরচ কমানোর সুযোগ নেই

একই সময়ে জাপানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৬৮ জন এবং মারা গেছেন ২৭ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৩৩ লাখ ২৬ হাজার ৮৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭৩ হাজার ২২৬ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় রোমানিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩১০ জন এবং মারা গেছেন ৩৭ জন।

আরও পড়ুন : আগামী সপ্তাহে কালবৈশাখী

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৮৯১ জন এবং মারা গেছেন ২০ জন। এতে করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৫৬ লাখ ৪৬ হাজার ৩৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৪৮ হাজার ৯৩১ জন মারা গেছেন।

এ সময় দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৯৮ জন এবং মারা গেছেন ১২ জন।

আরও পড়ুন : ভারত থেকে ডিজেল আমদানি

এছাড়া তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৫৭৭ জন এবং মারা গেছেন ৩৭ জন। এতে মহামারির শুরু থেকে এই ভূখণ্ডটিতে এ পর্যন্ত ১ কোটি ১ লাখ ৭৭ হাজার ১৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৮ হাজার ৫৪৯ জন মারা গেছেন।

একই সময়ে পেরুতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১২০ জন এবং মারা গেছেন ২৪ জন।

আরও পড়ুন : সৌদিতে ওষুধ উৎপাদন করবে বেক্সিমকো

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা