ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

ইনফ্লুয়েঞ্জায় প্রথম মৃত্যু দেখল ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে এইচ৩এন২ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটি সাধারণত ‘হংকং ফ্লু’ নামে পরিচিত।

আরও পড়ুন : বিশ্বব্যাপী আরও ৩৯৪ মৃত্যু

শুক্রবার (১০ মার্চ) ‘হংকং ফ্লু’ ভাইরাসটির সংক্রমণে এই প্রথম মৃত্যু ঘটল ভারতে।

জানা গেছে, মৃতদের একজন ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার এবং দ্বিতীয়জন দক্ষিণাঞ্চলীয় রাজ্যের কর্ণাটকের বাসিন্দা।

আরও পড়ুন : ২ মাসে ১১৫ শিশুর মৃত্যু

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে ‘হংকং ফ্লু’তে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১০০ জন।

ভারতের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের তথ্যমতে, ভারতে শনাক্ত হওয়া রোগীদের মধ্যে হংকং ফ্লু’র জন্য দায়ী এইচ৩এন২ এবং এইচ১এন১ দু ধরনের ভাইরাসেরই উপস্থিতি পাওয়া গেছে। ৯০ জনের নমুনায় এইচ৩এন২ ভাইরাস এবং ৮ জনের নমুনায় এইচ১এন১ ভাইরাস পাওয়া গেছে।

আরও পড়ুন : খুলনার চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

সরকারি তথ্য অনুযায়ী, মৃত দুই ব্যক্তির মধ্যে কর্ণাটকে বাসিন্দা হাসান (৮২) গত ২৪ ফেব্রুয়ারি এই রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। এর ৬ দিন পর ১ মার্চ মারা যান তিনি। তিনি ডায়াবেটিস ও উচ্চরক্তচাপের রোগীও ছিলেন।

চলতি বছরের শুরুর দিকে ভারতে সংক্রমণ ঘটা নতুন এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটির উপসর্গগুলোর সাথে কোভিডের বেশ সাদৃশ্য আছে।

আরও পড়ুন : মগজ খেকো অ্যামিবার সংক্রমণে এক ব্যক্তির মৃত্যু

ইনফ্লুয়েঞ্জার উপসর্গ কাশি, জ্বর, শ্বসকষ্ট, বুকে কফ জমে জাওয়া, বমি বমি ভাব, গলাব্যথা, শরীরব্যাথা এবং ডায়রিয়া প্রায় এক সপ্তাহ স্থায়ী হয়। এরপর রোগী হয় সুস্থ হয়ে উঠেন, নয়তো গুরুতর অসুস্থতার দিকে ধাবিত হন।

বিশেষজ্ঞরা জানান, ভারতে এতদিন শনাক্ত হওয়া ভাইরাসগুলোর তুলনায় অনেক শক্তিশালী এইচ৩এন২ এবং এইচ১এন১ ভাইরাস। এর সংক্রমণে যেসব উপসর্গ দেখা দেয়, সেগুলোও সাধারণ ইনফ্লুয়েঞ্জার চেয়ে অনেক ভোগান্তিকর হয় রোগীদের জন্য।

আরও পড়ুন : মাস্কবিধি শিথিল করল হংকং

রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে এই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি হওয়া ছাড়া উপায় থাকে না।

প্রচলিত ইনফ্লুয়েঞ্জা ভাইরাসগুলোর তুলনায় এই বিশেষ দুই ধরনের ভাইরাসের ছড়িয়ে পড়ার ক্ষমতা অনেক বেশি।

আরও পড়ুন : রাস্তায় নেমেছে করোনাযোদ্ধারা!

ভারতের দ্য ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের বিশেষজ্ঞরা জানান, সাবান বা জীবাণুনাশক দিয়ে হাত ধোয়া ও মাস্ক পরিধান করা এই রোগের বিস্তার ঠেকাতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা