স্বাস্থ্য

বিশ্বব্যাপী আরও ৩৯৪ মৃত্যু

সান নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯৪ জনের প্রাণহানি ঘটেছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ৮০১ জন।

আরও পড়ুন: প্রতিনিধিদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

এ নিয়ে বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ১৪ লাখ ১ হাজার ৪১৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ১১ হাজার ২০৪ জনের।

শনিবার (১১ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন: ঢাকায় সৌদির বাণিজ্যমন্ত্রী

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৯০ জনের এবং আক্রান্ত হয়েছে ৬ হাজার ১৮৮ জন। একইসময়ে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৩৩৫ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৪৫১ জন এবং মৃত্যু হয়েছে ৫০ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ৯ হাজার ১১৩ জন এবং মৃত্যু হয়েছে ৪৯ জনের। রাশিয়ায় আক্রান্ত হয়েছে তাইওয়ানে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৩১১ জন এবং মৃত্যু হয়েছে ৪৪ জনের। স্পেনে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫০ জন এবং মৃত্যু হয়েছে ১৯ জন। তাইওয়ানে ৯ হাজার ৯৮ জন এবং মৃত্যু হয়েছে ৫৪ জন।

আরও পড়ুন: সম্পর্ক শক্তিশালী করতে ঢাকায় ব্রিটিশ মন্ত্রী

একইসময়ে ইরানে আক্রান্ত হয়েছে ৪৪৮ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮০৯ জন এবং মৃত্যু হয়েছে ১৮ জনের। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬২১ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। চিলিতে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৭০৮ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ১৮৪ জন এবং মারা গেছেন ৫ জন। সার্বিয়ায় আক্রান্ত হয়েছে ৮৫৯ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ১৪ লাখ ১ হাজার ৪১৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ১১ হাজার ২০৪ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৪২ লাখ ৭৯ হাজার ৬৪৮ জন।

আরও পড়ুন: খুলছে আরও ৪ স্টেশন

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা