স্বাস্থ্য

শাজাহান খানের মেয়ে ভুয়া সার্টিফিকেট কোথায় পেলেন!

নিজস্ব প্রতিবেদক:

করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে লন্ডনে যাওয়ার জন্য রওনা হলেও বিমানবন্দর থেকে ফেরত এসেছেন সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খান। কারণ, অনলাইনের রেজাল্টের সঙ্গে তার হাতে থাকা করোনার রিপোর্টের মিল পাননি ইমিগ্রেশন কর্মকর্তারা।

রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এবং সংশ্লিষ্ট ল্যাবরেটরির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, তার রেজাল্ট পজিটিভ এবং তাকে পজিটিভ রিপোর্ট দেওয়া হয়েছে।

সান নিউজের কাছে তার পিসিআর পরীক্ষার মূল (অরিজিনাল) পজিটিভ রিপোর্টটি এসেছে।

এদিকে পজিটিভ ও নেগেটিভ রিপোর্টে দেখা গেছে স্বাক্ষরকারী একজন নয়। একই প্রতিষ্ঠানের দুইজন কর্মকর্তা স্বাক্ষর করেছেন। পজিটিভ রিপোর্টে স্বাক্ষর করেছেন ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারাল সেন্টারের পরিচালক এবং প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান এবং নেগেটিভ রিপোর্টে স্বাক্ষর করেছেন একই প্রতিষ্ঠানের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) বায়েজিদ বিন মনির।

স্বাস্থ্য অধিদফতরের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরকৃত রিপোর্টটি আসল এবং সেটি পজিটিভ। নেগেটিভ রিপোর্ট কোথা থেকে এলো তা নিয়ে তারাও সন্দিহান। তবে তারা বলছেন, অধিদফতর থেকে পজিটিভ রিপোর্টের বিষয়ে সত্যতা পাওয়া গেছে সংশ্লিষ্ট ল্যাবরেটরির মাধ্যমে। ঐশী খানের রিপোর্ট পজিটিভ এবং তিনি এই অবস্থায় লন্ডনে যাওয়ার চেষ্টা করছিলেন।

বিমানবন্দরে ঐশী খান যে করোনা নেগেটিভ রিপোর্টের হার্ডকপি নিয়ে যান সেখানে স্বাক্ষর ছিল বায়েজিদ বিন মনিরের। তিনি বলেন, অফিস সময় শেষে তিনি ঘটনা শুনেছেন। কালকে সকালের আগে তিনি কিছু জানাতে পারবেন না।

অন্যদিকে শাহজাহান খান দাবি করেন, ‘শনিবার (২৫ জুলাই) মহাখালী থেকে নেগেটিভ রিপোর্টের হার্ডকপি নিয়ে আসেন তার বিশেষ সহকারী। কিন্তু ইমিগ্রেশন যখন অনলাইনে চেক করে তখন সেটি পজেটিভ দেখায়। তার রিপোর্ট অনলাইনে এবং হার্ডকপিতে কীভাবে ভিন্ন হলো তা নিয়ে তিনি সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগ করবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ও মুখপাত্র ডা. আয়েশা আক্তার বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তর থেকে সংশ্লিষ্ট ল্যাবের পরিচালকের সঙ্গে কথা বলে রিপোর্ট যাচাই করা হয়েছে। তিনি জানিয়েছেন, ওই রেজাল্ট পজিটিভ। আমাদের তরফ থেকে রেজাল্ট ঠিকই পজিটিভ আছে। তিনি এই নেগেটিভ সার্টিফিকেট কোথা থেকে পেয়েছেন সেটা আমাদের জানা নেই।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা