অনিশ্চয়তার মুখে চীনা ভ্যাকসিনের ট্রায়াল!
স্বাস্থ্য

অনিশ্চয়তার মুখে চীনা ভ্যাকসিনের ট্রায়াল!

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব করোনা মহামারি ক্রমেই তার প্রভাব প্রকট রূপ ধারণ করছে। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

এ অবস্থায় করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে আংশিক সাফল্য পেয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে চীনেও গবেষণা চলছে।

এদিকে দেশটির ভ্যাকসিনের তৃতীয় ধাপ ট্রায়াল দেয়ার প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)।

কিন্তু পরীক্ষা চালাতে এখনো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন পায়নি তারা। মন্ত্রণালয় বলছে, দুটি দেশের মধ্যকার বিষয় হওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন। ফলে অনিশ্চয়তার মুখে পরেছে চীনা কোভিড ভ্যাকসিনের ট্রায়াল।

চীনের সিনোভ্যাক বায়োটেক লিমিটেড এই ভ্যাকসিনের পরীক্ষা করছে। যেহেতু চীনের বাইরে একাধিক দেশে সংক্রমণের সংখ্যা অনেক বেশি, তাই ওই সংস্থা চাইছে চীনের বাইরে কোনো দেশে হিউম্যান ট্রায়াল চালাতে। এজন্য বাংলাদেশকেও বেছে নেয় তারা। স্বাস্থ্যকর্মীদের ওপর এই পরীক্ষা চালানো হবে৷ ট্রায়াল শেষ হতে লাগবে ১৮ মাস৷
চীনা প্রতিনিধিদলের সফরের সময় এমনও বলা হয়েছিল, বাংলাদেশের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এই ভ্যাকসিন উৎপাদনের অনুমতিও পেতে পারে। আর সেটি হবে বাংলাদেশের জন্য অনেক বড় প্রাপ্তি।

বিএমআরসির একজন কর্মকর্তা বলেন, তৃতীয় ধাপের এই পরীক্ষা সর্বশেষ ধাপ৷ এটা সম্পন্ন হলে জানা যাবে যে করোনা প্রতিরোধে এই ভ্যাকসিন মানবদেহে কার্যকর হবে কি না৷ আমাদের কাছে আইসিডিডিআর’বি প্রটোকল জমা দিয়েছিল৷ ন্যাশনাল এথিকস কমিটি এথিক্যালি অনুমোদন দিয়েছে৷ কিন্তু এখনো ওষুধ প্রশাসন, স্বাস্থ্য অধিদফতর, আর যে হাসপাতালগুলোতে কাজ হবে তাদের অনুমোদন লাগবে৷ এছাড়া কিছু রিএজেন্ট আনারও অনুমোদন দরকার হবে৷

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, চীন থেকে যারা এসেছে তারাও যোগাযোগ করেছে। এটা যেখানে ভালো হয় আমরা সেটাই গ্রহণ করবো। অনুমোদন তো সরকারের প্রসেসিং।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য মন্ত্রণালয়। চীনের ভ্যাকসিনের ট্রায়ালের বিষয়ে এখন পর্যন্ত তাদের সঙ্গে কোনো যোগাযোগও করা হয়নি।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, এখনো প্রোপোজাল আমাদের কাছে আসেনি। এটা তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়। তারা ঠিক করে আমাদের জানাবে, এই ব্যাপারে আমার জানা নেই।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা