স্বাস্থ্য

অসচেতনতায় যশোরে বাড়ছে আক্রান্ত-মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক:

যশোর: দিনে দিনে যশোরে করোনা পরিস্থিতি ভয়ানক হয়ে উঠছে। আক্রান্তের সংখ্যার পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে। সর্বশেষ ২৬ দিনে এক হাজার ৬৩ জনের করোনা পজেটিভ হয়েছে। এই সময় মারা গেছেন ১৩ জন।

রোববারও (২৬ জুলাই) যশোরে ৬৪ জনের করোনা পজেটিভ হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৩৩টি নমুনা পরীক্ষা করে এই ৬৪ জনের পজেটিভ আসে বলে জানান পরীক্ষণ দলের সদস্য ও অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর ইসলাম।

এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেও সন্ধ্যার পর শহরের ফুটপথে ফুচকা, চটপটির দোকানে ভিড় লেগেই থাকছে। স্বাস্থ্যবিধি না মেনেই অনেকে বিনা প্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করছেন।

যশোর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ১২ এপ্রিল যশোরে প্রথম করোনা রোগী শনাক্ত হন। ১৭ মে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০০ জনে। ২০০ পার হয় ১৩ জুন। প্রথম করোনা রোগী মারা যান ৭ জুন। ৩১ জুন যশোরে মোট করোনা রোগী দাঁড়ায় ৬০০ জনে। এই সময় আক্রান্তদের মধ্যে মারা যান ১৩ জন। আর সুস্থ হন ১৯২ জন। সর্বশেষ ২৬ জুলাই করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬৬৩ জনে। মারা গেছেন ২৬ জন। অর্থাৎ সর্বশেষ চলতি মাসের ২৬ দিনে যশোরে করোনা রোগী বেড়েছে এক হাজার ৬৩ জন। আর মারা গেছেন ১৩ জন।

যশোর সিভিল সার্জন অফিসের করোনাকালীন মুখপাত্র মেডিকেল অফিসের রেহেনেওয়াজ বলেন, ‘স্বাস্থ্যবিভাগের কাজ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা। আমরা আমাদের সাধ্য অনুযায়ী সেই কাজ করছি। সচেতনতা বাড়াতেও আমরা কাজ করছি। কিন্তু মানুষ সব জেনেও স্বাস্থ্যবিধি মানছেন না। এজন্য রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।’

তিনি বলেন, ‘জোর করে তো আর মানুষকে আইন মানানো যায় না। এতো প্রচারণার পরেও মানুষ সঠিকভাবে মাস্ক পরছেন না। ফুসকার দোকানে ভিড় করছেন। বিনা প্রয়োজনে রাস্তায় ঘুরছেন। তবুও আমরা চেষ্টা করবো।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা