স্বাস্থ্য

যশোরে অনুমোদনবিহীন ক্লিনিক সিলগালা

নিজস্ব প্রতিবেদক:

যশোর: যশোরের খাজুরায় দুইটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। রোববার (২৬ জুলাই) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মীর আবু মাউদ।

অভিযানে নিউ মাতৃসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারটি তালাবন্ধ করে দেওয়া হয়েছে। অপারেশন থিয়েটারের বেড অকেজো, এসি ও অক্সিজেন না থাকা এবং ডাক্তার বা সেবিকা কাউকে পাওয়া যায়নি। এজন্য প্রতিষ্ঠানটিতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া, অভিযানে খাজুরা বাজারের হাইস্কুল রোডের ফারিহা প্রাইভেট হাসপাতালের কোনো বৈধ কাগজপত্র না থাকা, অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ডাক্তার ও নার্স না থাকায় প্রতিষ্ঠানটিকে প্রাথমিকভাবে সতর্ক করেন সিভিল সার্জন। আগামী তিনদিনের মধ্যে যাবতীয় কাগজপত্র অনলাইনে জমা ও হাসপাতাল ব্যবস্থাপনা সঠিক নিয়মে পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পার্থ প্রতিম লাহিড়ী, বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসেসিয়েশনের সাধারণ সম্পাদক তারিকুজ্জামান, ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ কানুচন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

অভিযান শেষে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মীর আবু মাউদ বলেন, ‘যশোরে কোনো অনুমোদনবিহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করতে দেওয়া হবে না। নিয়ম-নীতি মেনেই প্রতিষ্ঠান চালাতে হবে। গত ২১ জুলাই জেলার সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। এখনো পর্যন্ত যেসব ক্লিনিক অনুমোদনবিহীন ও অব্যবস্থাপনায় চলছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান নিয়মিত পরিচালিত হবে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা