স্বাস্থ্য

একদিনে সুস্থ পৌনে ১২ লাখ

সান নিউজ ডেস্ক: করোনাভাইরাসে একদিনে সুস্থ হয়েছেন ১১ লাখ ৭৫ হাজার ৫২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থতা দাঁড়ালো ৪৪ কোটি ৯৫ লাখ ৩৬ হাজার ৯১৪ জনে। তবে গত ২৪ ঘণ্টায় বিশ্বে দুই হাজার দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ পাঁচ হাজার ৮৮৮ জনে।

আরও পড়ুন: আমি সীমাহীন আনন্দিত

মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৪৫ হাজার ১০৫ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ২০ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দক্ষিণ কোরিয়ায়, ২৫৮ জনের। এ নিয়ে দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৭৯ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় ৯০ হাজার ৯২৮ জনের শনাক্তের মধ্য দিয়ে তা বেড়ে হয়েছে এক কোটি ৫৪ লাখ ২৪ হাজার ৫৯৮ জন।

আরও পড়ুন: অগ্রিম টিকেট বিক্রি শুরু ২৩ এপ্রিল

এছাড়া দৈনিক মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২৪৮ জনের। করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন লাখ ৭১ হাজার ৯৬৪ জনের। ২৪ ঘণ্টায় রাশিয়ায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৮৫৫ জনের। এ নিয়ে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৮০ লাখ সাত হাজার ৯১৫ জনে।

অন্যদিকে, করোনায় যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ হাজার ১২৯ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৪৯ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট কোটি ২১ লাখ তিন হাজার ৬৭ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ১২ হাজার ৪৬১ জন। এছাড়া সুস্থ হয়েছেন সাত কোটি ৯৯ লাখ ৫৯ হাজার ৪৫৬ জন।

আরও পড়ুন: রুশ বাহিনী কিয়েভ দখল নেবেই

এছাড়া বিশ্বের আরও যেসব দেশে মঙ্গলবার সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব দেশ হলো ফ্রান্স (মৃত ১৭৮ জন, নতুন আক্রান্ত ২৫ হাজার ৪৯২ জন), ইতালি (মৃত ১১৫ জন, নতুন আক্রান্ত ২৮ হাজার ৩৬৮ জন) থাইল্যান্ড (মৃত ১০৫ জন, নতুন আক্রান্ত ২২ হাজার ৩৮৭ জন), জাপান (নতুন আক্রান্ত ৪৭ হাজার ৮৭৬ জন, মৃত ৩৮ জন) ও অস্ট্রেলিয়া (নতুন আক্রান্ত ৪২ হাজার ৭২৬ জন, মৃত ৫ জন)।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে। তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা