ঔষধ প্রশাসন অধিদফতর (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য
ঔষধ প্রশাসন অধিদফতর

নাপায় ক্ষতিকর কিছু পাওয়া যায়নি

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে দুই সহোদরের মৃত্যুর অভিযোগের বিষয়টি তদন্ত ও সিরাপের মান পরীক্ষা করে এতে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।

সোমবার অধিদফতরের এক সংবাদ সম্মেলনে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসুফ এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়, বেক্সিমকোর তিনটি ব্যাচের দুটি করে মোট ছয়টিসহ অভিযুক্ত দোকান থেকে সংগৃহীত আরও দুটি সিরাপের মান পরীক্ষা করা হয়েছে। এতে দেখা গেছে, ওষুধের গুণগতমান ঠিক ছিল। সবগুলোর ফলই পজিটিভ এসেছে। এসব সিরাপে ক্ষতিকর কোনো কিছু পাওয়া যায়নি।

আরও পড়ুন: মঙ্গলবার রাজধানীর যেসব শপিংমল বন্ধ

তিনি আরও বলেন, মাঠ পর্যায় থেকে যে ঔষধগুলো আমাদের নিকট আসছে, আমরা সবগুলোর মান পরীক্ষা করে দেখছি, সেগুলো পরীক্ষা করে ফলাফল আমরা জানাবো। তবে এ পর্যন্ত আমরা যে লট পরীক্ষা করেছি, এতে ক্ষতিকারক কিছু পাওয়া যায়নি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা