রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

রামেকে আরও ২ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও দু'জন মারা গেছেন।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের এর মধ্যে একজন করোনায় আক্রান্ত হয়ে ও অপরজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন ও করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। দুজনই হাসপাতালের করোনা ইউনিটের ২৯ এবং ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তাদের একজন পুরুষ ও একজন নারী। দু'জনের বয়স ৬১ বছরের বেশি।

আরও পড়ুন: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় শনাক্ত ৪৬

এদিকে রামেক হাসপাতালের করোনা ইউনিটে থাকা ১০৪ শয্যার বিপরীতে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৫ জন। তাদের মধ্যে করোনা আক্রান্ত রোগী ভর্তি আছেন ৮ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১০ জন। করোনা ধরা পড়েনি এমন রোগী ভর্তি রয়েছেন ৭ জন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা