টিকা (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

১ কোটি টিকা দেওয়া হবে আজ

নিজস্ব প্রতিবেদক: দেশে এক কোটি মানুষকে করোনার (কোভিড-১৯) প্রথম ডোজের টিকা দেওয়া হবে আজ। টিকা পেতে কোনো ধরনের নিবন্ধন কিংবা কাগজপত্র প্রয়োজন হবে।

এদিকে জন্মনিবন্ধন কিংবা জাতীয় পরিচয়পত্র নেই, তারাও নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে পারবেন। দেশে মোট ২৮ হাজার বুথে টিকা দেওয়া হবে। এসব বুথে টিকা দেওয়ার কাজে নিযুক্ত থাকবেন স্থাস্থ্য বিভাগের কর্মী ও স্বেচ্ছাসেবকেরাসহ মোট ১ লাখ ৪২ হাজার জন।

অপরদিকে দেশের প্রতিটি ইউনিয়নে নির্ধারিত টিকাকেন্দ্রের বাইরেও ৫টি করে ভ্রাম্যমাণ দল থাকবেন। এছাড়া সিটি করপোরেশনের প্রতিটি অঞ্চলে ৩০ থেকে ৫০টি করে বুথে টিকা প্রদান করা হবে। সবাইকে টিকা নিতে উদ্বুদ্ধ করতে মাইকিং ও গণবিজ্ঞপ্তিসহ বিশেষ প্রচার চালিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

অধিদফতরের হিসাব অনুযায়ী, দেশে করোনার গণটিকাদান শুরু করা হয় ২০২১ বছরের ৭ ফেব্রুয়ারি। এ পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন ১০ কোটি ৯ লাখ ১১ হাজারের বেশি মানুষ। যেটি দেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশের মত।

আরও পড়ুন: রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

তাদের মধ্যে ৭ কোটি ১৪ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ দ্বিতীয় ডোজ ও ২৬ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণ করেছেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা