ছবি- সংগৃহিত
স্বাস্থ্য

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় শনাক্ত ৬১ জনের

চট্টগ্রাম প্রতিনিধি: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। একই সময়ে শনাক্ত হন ৬১ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৬ হাজার ১৪৬ জনে এবং মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন: জায়েদকে সাবধান করলেন নিপুণ

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২ হাজার ৫১২ জনের নমুনা পরীক্ষায় ৬১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় ২.৪২ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ৫২ জন নগরের এবং নয়জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন: ভাইরাল কাজলের ছবি

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৮ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে তিনজন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ১১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা