স্বাস্থ্য

পর্যাপ্ত ঘুমের প্রয়োজন

সান নিউজ ডেস্ক: মানুষের জীবনে ঘুমের কোনো বিকল্প নেই। একজন মানুষ সুস্থ থাকতে হলে বয়স অনুসারে নির্দিষ্ট পরিমান ঘুমের প্রয়োজন রয়েছে । তবে অতিমাত্রায় ঘুম কিংবা প্রয়োজনের তুলনায় কম ঘুম দুটোই শরীরের জন্য ক্ষতিকর। প্রতিটা সুস্থ মানুষের দরকার পর্যাপ্ত ঘুম। আর সেই পরিমান অবশ্যই বয়সের ওপর নির্ভর করে।

আপনার জীবন সমস্যার অনেক সমাধানই পাবেন পর্যাপ্ত ঘুমের মাধ্যমে। কিন্তু ব্যস্ততা যেন অনেকটাই কেড়ে নিয়েছে আমাদের ঘুমকে। যা আমাদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাকে বিপর্যস্ত করছে। এ ছাড়া দীর্ঘদিন অল্প ঘুমের কারণে বিষণ্ণতা জেঁকে বসে যা ধীরে ধীরে একজন মানুষের মনে আত্মহত্যার প্রবণতা বাড়িয়ে দেয়।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের একটি গবেষণায় দেখা গেছে অল্প ঘুম মানুষের কর্মদক্ষতা ও কর্মক্ষমতা কমিয়ে দেয়, মনোযোগ কমিয়ে দেয়, বিষণ্ণতা সৃষ্টি করে, উদ্বেগ ও অস্থিরতা বাড়িয়ে দেয়। আর এরূপ অবস্থা দিনের পর দিন চলতে থাকলে হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের আশঙ্কা বেড়ে যায়। অল্প ঘুম মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমিয়ে দেয়। যা শরীরে নানাবিধ রোগের জন্ম দেয়। তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ ঘুমিয়ে নিন।

যা আপনার শরীরে

পর্যাপ্ত ঘুম আপনার সারা দিনের ক্লান্তি দূর করবে।

ঘুমের ফলে চোখের সুস্থতা নিশ্চিত হয়।

ঘুমের কারণে মস্তিষ্ক বিশ্রাম পায় যা সারা দিন আপনাকে কর্মক্ষম রাখবে।

শরীরে শক্তি সঞ্চয় করে।

অতিরিক্ত চুলপড়া রোধ করবে।

ক্ষুধামন্দা দূর হবে।

দুশ্চিন্তা দূর করে।

বিষণ্ণতা কেটে যায়।

স্মৃতিশক্তিকে দীর্ঘস্থায়ী করতে ঘুমের কোনো বিকল্প নেই।

ঘুমের অভাবে অনেক সময় ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়ার সমস্যা দেখা দেয়। তাই ওজনে ভারসাম্য রাখতে পর্যাপ্ত ঘুম বেশ জরুরি।

শরীরে হরমোনজনিত নানা সমস্যার সমাধান হয়।

পরিমিত ঘুম আমাদের শরীরের ক্ষতিকর কোষ নষ্ট হতে সহায়তা করে।

শারীরিক ও মানসিক কার্যক্ষমতা বাড়িয়ে দেয়।

কোন বয়সের মানুষের কেমন ঘুম প্রয়োজন-

নবজাতক শিশুদের দিনে ১৬ ঘণ্টার মতো ঘুম প্রয়োজন হয়।
কিশোর বয়সীদের জন্য দিনে ৯ ঘণ্টার মতো ঘুম প্রয়োজন।
প্রাপ্তবয়স্ক লোকের রাতে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম প্রয়োজন।
তবে গর্ভবতী মেয়েদের বেশি ঘুমের দরকার আছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা