বিশ্বে এ পর্যন্ত করোনায় ৪১ কোটির অধিক মানুষ আক্রান্ত হয়েছেন (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে 

নিজস্ব প্রতিবেদক: করোনায় বিশ্বে মৃত্যু ও সংক্রমণ আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। এ সময় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৪৯ জনের। নতুন করে সংক্রমিত হয়েছেন আরও ১৪ লাখ ৮২ হাজার ৮৪৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৮ লাখ ৫০ হাজার ২৯১ জন।

এদিকে এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৭ হাজার ৭১৮ জন। এ সময় নতুন করে ১৮ লাখ ৫২ হাজার ২৬৩ জনের করোনা শনাক্ত হয়।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস সূত্রে এ তথ্য জানা যায়

অপরদিকে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ কোটি ২১ লাখ ৭১ হাজার ৬৬৭ জনে। সারা বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ লাখ ৩৪ হাজার ৯৫ জনে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩ কোটি ২৭ লাখ ৩ হাজার ৯৪০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু এবং শনাক্ত হয়েছে রাশিয়ায়। এক দিনে দেশটিতে মৃত্যু হয়েছে ৭০৬ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪০ হাজার ২৪৮ জনে। রাশিয়ায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৯৪৯ জন। মোট আক্রান্ত হয়েছেন এক কোটি ৪১ লাখ ৩৩ হাজার ৫০৯ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ লাখ ৪৩ হাজার ৪১১ জনের। এর মধ্যে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৬৭ জন। এই সময়ে দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৬৫২ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৫৭৬ জনে।

অপরদিকে রাশিয়ার পর গত এক দিনে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জার্মানিতে। এ সময় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ২১৬ জন। এ নিয়ে দেশটিতে শনাক্ত বেড়ে দাঁড়াল এক কোটি ২৩ লাখ ৮৭ হাজার ৭৮ জনে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৪৭ জনের। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২০ হাজার ৫৮০ জনে।

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছে না রাশিয়া

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব পাওয়া যায়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়লে গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা দেয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা