করোনা সংক্রমণ (ছবি: প্রতীকী)
স্বাস্থ্য

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ৭ দশমিক ৭৮

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮২ জন। এদিন শনাক্তের হার ৭ দশমিক ৭৮ শতাংশ। এ সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।

তিনি জানান, চট্টগ্রামের ১০টি ল্যাবে ২ হাজার ৩৩৭টি নমুনা পরীক্ষা করে ১৮২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৩ জনই নগরীর বাসিন্দা।

বাকি ১০৯ জনের মধ্যে লোহাগাড়ার ১১, সাতকানিয়ার ৫, বাঁশখালীর ৪, আনোয়ারার ৯, চন্দনাইশের ৩, পটিয়ার ৫, বোয়ালখালীর ১২, রাঙ্গুনিয়ার ৩, রাউজানের ১৩, হাটহাজারীর ১১, ফটিকছড়ির ১৩, মিরসরাইয়ের ৯ ও সীতাকুণ্ডে ৯ এবং সন্দ্বীপে ২ জন আছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত এক লাখ ২৫ হাজার এক জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯০ হাজার ৮৬৯ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

এদিকে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৬ জনের।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা